বিকাশ পিন ভুলে গেলে করণীয় কি? বিস্তারিত জানুন
বিকাশ বর্তমান সময়ে লেনদেনের ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি অ্যাপ। আমরা বিকাশ ইউজ করতে গিয়ে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হই। তাই আজকে বিকাশের পিন ভুলে গেলে করণীয় কি সমস্যার সমাধান জানাতে আজকের পোস্ট টি লেখা। এই পোস্ট থেকে সহজ উপায়ে বিকাশ পিন রিসেট ও পরিবর্তন করার সম্পূর্ণ গাইড জেনে নিন।
আজকের দিনে বিকাশ আমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। টাকা পাঠানো, বিল দেওয়া, অনলাইন কেনাকাটা সবকিছুতেই বিকাশ ব্যবহার করি। কিন্তু হঠাৎ যদি বিকাশ পিন ভুলে যাই, তখন অনেকেই ভয় পেয়ে যান বা বুঝতে পারেন না কী করবেন।
বিকাশ পিন ভুলে গেলে করণীয় কি?
আপনি যদি বিকাশ পিন ভুলে যান, তাহলে মূলত ৩টি উপায়ে সমাধান করতে পারবেন।
- USSD কোড ডায়াল করে পিন রিসেট।
- বিকাশ অ্যাপ ব্যবহার করে পিন পরিবর্তন।
- বিকাশ কাস্টমার কেয়ার থেকে সহায়তা নিয়ে সমস্যা সমাধান।
নিম্ন থেকে ৩ টি পদ্ধতিতেই আপনি নিজে নিজে পিন ভুলে যাওয়া সমস্যার সমাধান করতে পাবেন। কিভাবে পারবেন চলুন ধাপে ধাপে সেগুলো জেনে নিই।
বিকাশ পিন কী এবং কেন গুরুত্বপূর্ণ
বিকাশ পিন হলো আপনার অ্যাকাউন্টের গোপন নিরাপত্তা কোড অর্থাৎ, গোপন পাসওয়ার্ড। এই কোড ছাড়া কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না। এই পিন ছাড়া কেউ -
- টাকা পাঠাতে পারবে না
- ক্যাশ আউট করতে পারবে না
- ব্যালেন্স চেক করতে পারবে না
তাই পিন ভুলে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। পিন ভুলে গেলে সমস্যা সেক্ষেত্রে, যদি আপনার কাছে যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা সেই নাম্বারের সিম হারিয়ে যায়। আর সিম কাছে বা ফোনে লাগানো থাকলে নিশ্চিন্তে (জাস্ট ১-২ মিনিটের) মধ্য ঘরে বসেই সমস্যার সমাধান করতে পারবেন।
ডায়াল কোড দিয়ে বিকাশ পিন রিসেট করার নিয়ম
বিকাশের পিন পরিবর্তন করার এটি সবচেয়ে সহজ ও দ্রুত পদ্ধতি।
- আপনার মোবাইল থেকে ডায়াল করুন- *247#
- মেনু থেকে Forgot PIN / PIN Reset অপশন সিলেক্ট করুন
- আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন
- এনআইডি অনুযায়ী জন্মসাল লিখুন। আর, যদি বিকাশ student account হয় তাহলে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ দেন আর যদি অভিভাবক পিতা/মাতার জন্ম তারিখ চায় তাহলে সেটি দেন।
- আপনার মোবাইলে একটি OTP কোড আসবে OTP বসিয়ে নতুন পিন সেট করুন
- সফলভাবে আপনার নতুন বিকাশ পিন সেট হয়ে যাবে।
বিকাশ অ্যাপ দিয়ে পিন পরিবর্তন করার নিয়ম
যদি আপনার ফোনে বিকাশ অ্যাপ ইনস্টল থাকে, তাহলে এই পদ্ধতিটা খুবই সুবিধাজনক। এটি পদ্ধতি প্রথম পদ্ধতি থেকে আরও সহজ।
- বিকাশ অ্যাপ ওপেন করুন “Forgot PIN” বা “পিন ভুলে গেছি” অপশনে ক্লিক করুন।
- আপনার নাম্বার ও প্রয়োজনীয় তথ্য দিন
- OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন
- নতুন পিন সেট করুন। নতুন পিন একটু স্ট্রং দিবেন যাতে অন্য কেউ সহজে অনুমান করতে না পারে।
বিকাশ কাস্টমার কেয়ার থেকে পিন রিকভার
অনেক সময় উপরিউক্ত ২টি পদ্ধতিতে সমস্যার সমাধান নাও হতে পারে। সেক্ষেত্রে, আপনাকে কাস্টমার কেয়ারের সাহায্য নিতে হবে। বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার 📞 16247
কল করার সময় যেগুলো লাগতে পারেঃ
- আপনার বিকাশ নাম্বার
- এনআইডি তথ্য
- শেষ লেনদেনের কিছু তথ্য
- ভেরিফিকেশন শেষ হলে তারা আপনাকে পিন রিসেট করে দেবে।
নিজে নিজে পিন রিসেট করার নিয়ম
অনেকেই নিরাপত্তার জন্য নিয়মিত পিন পরিবর্তন করতে চান। তাহলে চলুন বিকাশের পিন রিসেট করার উপায় ধাপে ধাপে জেনে নিই।
বিকাশ পিন পরিবর্তন আপনি ২টি উপায়ে করতে পারবেন। প্রথমত ফোনের ডায়াল প্যাড থেকে আর দ্বিতীয়ত বিকাশ মোবাইল অ্যাপ থেকে। নিম্নে সেগুলো ধাপে ধাপে তুলে ধরা হলোঃ-
ফোনের ডায়াল প্যাড ব্যবহার করে পিন পরিবর্তন
ডায়াল প্যাড থেকে Pin change করা খুবই সহজ। এটা মূলত যারা বাটন ফোন ব্যবহার করে তাদের কাজে আসবে আর Android ফোন হলে অ্যাপ/ডায়াল প্যাড দুই ভাবেই পরিবর্তন করা সম্ভব।
- হাতে থাকা স্মার্টফোনের ডায়াল প্যাডে টাইপ করুন *247# এবং ডায়াল করুন।
- Settings অপশন সিলেক্ট করুন
- Change PIN এ যান
- পুরনো পিন দিন
- নতুন পিন সেট করুন। পিন পরিবর্তন হয়ে যাবে।
বিকাশ মোবাইল অ্যাপ ব্যাবহার করে পিন পরিবর্তন
মোবাইল অ্যাপ দ্বারা পিন পরিবর্তন করা খুবই সহজ। প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপে চলে যাবেন তারপর পিন রিসেট নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন তার সেই নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি দেওয়ার পর আপনাকে নতুন করে পিন সেট করতে বলবে। আপনি আপনার পছন্দ মতো একটি স্ট্রং পিন সেট করে দিবেন যাতে কেউ অনুমান করতে না পারে।
বিকাশ পিন ভুলে যাওয়ার সাধারণ কারণ
মানুষ মূলত নিম্নোক্ত কারণে বিকাশের পিন ভুলে যায়। ভুলে গেলে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না, সহজে পরিবর্তন করে নতুন পিন সেট করা যায়। তবে, নিজের একাউন্ট তথ্য মনে রাখা উচিত। এটাও এক ধরণের সেপটি। আর বার বার পিন রিসেট করাও বিরক্তিকর ব্যাপার।
- অনেকদিন ব্যবহার না করা
- একই পিন একাধিক অ্যাকাউন্টে ব্যবহার
- অন্য কাউকে পিন বলা
- খুব কঠিন বা এলোমেলো পিন সেট করা
নিরাপদ বিকাশ ব্যবহার করার টিপস
কখনোই কারো সাথে পিন শেয়ার করবেন না।
জন্ম তারিখ বা সহজ সংখ্যা পিন হিসেবে ব্যবহার করবেন না। আর, সন্দেহজনক কল বা মেসেজ এড়িয়ে চলুন। নিয়মিত পিন পরিবর্তন করুন।
শেষ মন্তব্য
বিকাশ পিন ভুলে গেলে করণীয় বিষয়টি জানা থাকলে আর ভয় পাওয়ার কিছু নেই। উপরের নিয়মগুলো অনুসরণ করলে কয়েক মিনিটেই আপনি আবার আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
বিকাশ ব্যবহারের ক্ষেত্রে একটু সর্তকতা অবলম্বন করবেন। কাউকে আপনার একাউন্টের পিন বলবেন না। সন্দেহজনক কিছু মনে সেটা এড়িয়ে চলুন প্রয়োজনে পিন আপডেট করে নিন।
এই পোস্টটি যদি আপনার উপকারে আসে, তাহলে পরিচিত ব্যাক্তিদের সাথে শেয়ার করুন।।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url