ফোন হ্যাং হলে করণীয় কি: সহজ সমাধান
আজকের দিনে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত চলা কঠিন। পড়াশোনা, ব্যবসা, যোগাযোগ, বিনোদন সব কিছুই এখন ফোনের উপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ করে যদি ফোন হ্যাং করে যায়, তখন অনেকেই বুঝতে পারেন না হ্যাং হলে করণীয় কি।
আজকের এই পোস্টে ফোন হ্যাং করলে আপনার কি করা উচিত সেগুলো জানবো এবং কেন হ্যাং করে সহজ ভাষায় জানবো।
ফোন হ্যাং হলে করণীয় কি
ফোন হ্যাং করলে আমরা অনেকেই ভয় পেয়ে যায় আবার অনেকের রাগ হয়। তবে, রাগান্বিত বা ভয় না পেয়ে ফোনে এই ছোট কাজগুলো করলে আপনার ফোন ঠিক হয়ে যেতে পারে।আগের মতো স্মুথলি কাজ করবে। চলুন জেনে নিই ফোন হ্যাং করলে ভয় না পেয়ে প্রথমে যেগুলো করবেন।
ফোন রিস্টার্ট দিন
সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর সমাধান। অনেক সময় ফোনের RAM অতিরিক্ত লোড হয়ে গেলে ফোন হ্যাং করে। রিস্টার্ট দিলে অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ হয়ে যায়।
পাওয়ার বাটন চেপে ধরে Restart দিন।
কয়েক মিনিট অপেক্ষা করুন
অনেকেই হ্যাং দেখেই পাওয়ার বাটন চাপতে থাকেন। এতে সমস্যা আরও বাড়তে পারে।
স্ক্রিন একদম ফ্রিজ হয়ে গেলে ১–২ মিনিট অপেক্ষা করুন। অনেক সময় ফোন নিজেই স্বাভাবিক হয়ে যায়।
মোবাইল ফোন হ্যাং সমাধান: স্থায়ীভাবে ঠিক করার উপায়
বারবার ফোন হ্যাং করলে শুধু রিস্টার্ট দিয়ে লাভ হয় না। তখন নিচের সমস্যাগুলো সমাধান করতে হবে।
অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
আমরা অনেক অ্যাপ ইনস্টল করি কিন্তু ব্যবহার করি না। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে এবং ফোন স্লো করে দেয়।
- যেসব অ্যাপ দরকার নেই সেগুলো আনইনস্টল করুন
- গেম বা ভারী অ্যাপ কম ব্যবহার করুন
ফোন স্টোরেজ ফাঁকা রাখুন
স্টোরেজ প্রায় ফুল হয়ে গেলে ফোন হ্যাং করবেই।
- অন্তত 20–25% স্টোরেজ খালি রাখুন
- অপ্রয়োজনীয় ভিডিও, ছবি ডিলিট করুন
- WhatsApp বা Messenger এর অটো ডাউনলোড বন্ধ রাখুন
ক্যাশ ক্লিয়ার করুন
ক্যাশ জমে গেলে ফোন ধীরে কাজ করে। তাই Settings > Storage > Cache data। এখান থেকে ক্যাশ ক্লিয়ার করুন। এতে ডেটা নষ্ট হবে না, শুধু ফোন হালকা হবে।
স্যামসাং ফোন হ্যাং করে কেন
অনেকেই প্রশ্ন করেন, নতুন ফোন হলেও স্যামসাং ফোন হ্যাং করে কেন? এর কয়েকটি সাধারণ কারণ আছে।
- One UI আপডেটের পর সমস্যা- অনেক সময় সফটওয়্যার আপডেটের পর ফোন ঠিকমতো অপটিমাইজ হয় না।
- বেশি অ্যাপ একসাথে চালানো- স্যামসাং ফোনে মাল্টিটাস্কিং সুবিধা বেশি। কিন্তু RAM কম হলে সমস্যা হয়।
- ব্যাকগ্রাউন্ড অ্যাপ- Facebook, YouTube, Chrome এই অ্যাপগুলো বেশি RAM খায়।
স্যামসাং ফোন হ্যাং করলে কি করব
যদি তোমার Samsung ফোন বারবার হ্যাং করে, তাহলে এই ধাপগুলো অনুসরণ করে সমস্যা সমাধান করতে পারো।
- Safe Mode চালু করে দেখো- Safe Mode এ গেলে থার্ড পার্টি অ্যাপ বন্ধ থাকে। যদি Safe Mode এ ফোন ঠিক থাকে। তাহলে বুঝবে কোনো অ্যাপ সমস্যা করছে।
- সফটওয়্যার আপডেট চেক করো- Settings > Software Update।অনেক সময় বাগ ফিক্স আপডেটে সমস্যা ঠিক হয়ে যায়।
- Factory Reset- সব চেষ্টা ব্যর্থ হলে এই উপায় নাও।আগে অবশ্যই ডেটা ব্যাকআপ নিবে। Factory Reset দিলে ফোন নতুনের মতো হয়ে যায়
জিও ফোন হ্যাং করলে কি করতে হয়
জিও ফোন সাধারণত বাটন ফোন টাইপ হওয়ায় একটু আলাদা নিয়ম প্রযোজ্য। নিম্নে সেগুলো তুলে ধরা হলো-
- ফোন বন্ধ করে ব্যাটারি খুলুন- জিও ফোনে এটা খুব কার্যকর। ৩০ সেকেন্ড ব্যাটারি খুলে রাখুন। আবার, লাগিয়ে ফোন অন করুন।
- অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন- জিও ফোনেও সীমিত RAM থাকে। একসাথে বেশি অ্যাপ চালাবেন না। পুরোনো মেসেজ ডিলিট করুন
- সফটওয়্যার আপডেট করুন- জিও ফোনেও আপডেট আসে। আপডেট না করলে হ্যাং সমস্যা দেখা দেয়।
কেন ফোন হ্যাং করলে আমরা বেশি বিরক্ত হই
ফোন হ্যাং করা শুধু একটা টেকনিক্যাল সমস্যা না, এটা একটা মানসিক বিরক্তিও।
অনেক সময় জরুরি কল, পড়াশোনা বা কাজের মাঝখানে ফোন হ্যাং হয়ে যায়। তখন মনে হয় ফোনটাই ভেঙে ফেলি তবে এটা ভেঙ্গে ফেলা বা আছাড় মাড়া এটা কোনো সমাধান না।
সত্যি কথা হলো, একটু যত্ন নিলে এই সমস্যাগুলো অনেকটাই কমানো যায়।
ভবিষ্যতে ফোন হ্যাং না করার জন্য টিপস
কম দামী ফোন কিছু দিন চালানোর পরে হ্যাং করা এটা স্বাভাবিক। তবে, কিছু খেয়াল রাখলে ফোন হ্যাং করবে না।
- অজানা অ্যাপ ইনস্টল করবেন না
- ফোন নিয়মিত রিস্টার্ট দিন (সপ্তাহে ১ বার)
- স্টোরেজ ও RAM খালি রাখুন
- পুরোনো ফোনে ভারী গেম এড়িয়ে চলুন
উপসংহার
এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো ফোন হ্যাং হলে করণীয় কি। ফোন হ্যাং করা মানেই নতুন ফোন কিনতে হবে এমন না। বেশিরভাগ সমস্যার সমাধান আমাদের হাতেই আছে। আজকে ফোন হ্যাং করা সমস্যার সমাধান তুলে ধরেছি। উপরিউক্ত নিয়ম মেনে আপনি যেকোনো ফোনের হ্যাং করা সমস্যার সমাধান করতে পারবেন।
আমাকে কয়েকজন এই সমস্যার সমাধান জানতে হোয়াইটসঅ্যাপে মেসেজ করেছিল এবং Samsung ফোন হ্যাং করার সমস্যার সমাধান জানতে চেয়েছিল আর জিও ফোন যেহেতু বাটন স্টাইল একটু ভিন্ন ফোন তাই এই ২টা ফোন উদাহরণসরুপ আপনাদের সামনে তুলে ধরেছি। তবে বাকি যেসব ফোন গুলো আছে সব ফোনে এই নিয়ম মেনে সমাধান করা সম্ভব।
এই পোস্টটি যদি আপনার কাজে লাগে, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন। কারণ- প্রায় সবাই কোনো না কোনো সময় এই সমস্যার মুখোমুখি হয়।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url