samsung galaxy S26 Ultra 5G Full Spaces, Price in Bangladesh 2026

স্মার্টফোন মার্কেটে প্রতি বছরই Samsung তাদের Ultra সিরিজ দিয়ে নতুন স্ট্যান্ডার্ড ফোন তৈরি করে। Galaxy S সিরিজের ফ্ল্যাগশিপ লাইনআপ বরাবরই ক্যামেরা, পারফরম্যান্স আর ডিজাইনের জন্য আলোচনায় থাকে। এবার Samsung Galaxy S26 Ultra 5G নিয়ে টেকপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

samsung galaxy S26 Ultra 5G Full Specs, Price in Bangladesh

আজকের এই পোস্টে আমরা জানবো S26 Ultra 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার, ডিজাইন আপগ্রেড, ক্যামেরা ক্ষমতা, ব্যাটারি, পারফরম্যান্স এবং বাংলাদেশে সম্ভাব্য দাম

samsung galaxy S26 Ultra 5G Full Specs, Price in Bangladesh

স্যামসাং ফোন বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি ব্রান্ড। যখনই এই ব্রান্ড নতুন কোনো মডেল লঞ্চ করতে চায় তখন মোবাইল প্রেমিদের এ ফোন সম্পর্কে জানার আগ্রহ থাকে অনেক। তাই চলুন Samsung এর S26 Ultra সিরিজের ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Samsung Galaxy S26 Ultra 5G এর হাইলাইট ফিচার

স্যামসাং গেলাক্সি S26 Ultra 5G 2026 সালের অন্যতম শক্তিশালী ও সম্পূর্ণ স্মার্টফোন হিসেবে জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রাখে।

  • বড় ডিসপ্লে - 6.8 ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে
  • 144Hz রিফ্রেশ রেট (সম্ভাব্য)
  • নতুন প্রজন্মের শক্তিশালী প্রসেসর Snapdragon / Exynos চিপসেট
  • 200MP বা তার বেশি প্রাইমারি ক্যামেরা। Periscope Zoom লেন্স (5x বা 10x) এবং 8K ভিডিও রেকর্ডিং।
  • সর্বাধুনিক নেটওয়ার্ক 5G কানেক্টিভিটি রয়েছে।
  • 5000mAh বা তার বেশি ব্যাটারি
  • S Pen সাপোর্ট- নোট টেকিং ও প্রডাকটিভিটি বুস্ট করার জন্য S Pen ফিচার।

বুঝতে পারছেন এই ফোন টি কত টা শক্তিশালী হতে চলেছে।

ডিজাইন ও ডিসপ্লে

Samsung Galaxy S26 Ultra 5G তে থাকবে প্রিমিয়াম গ্লাস ব্যাক ও টাইটানিয়াম ফ্রেম। Ultra সিরিজের ধারাবাহিকতায় এতে থাকবে বড়, কার্ভড অথবা প্রায় ফ্ল্যাট এজ ডিসপ্লে। এই ডিসপ্লেই যুক্ত করা হয়েছে একটি বিশেষ ফিচার Privacy protectors। আগের সিরিজগুলার তে যেমন S25-এ আলাদা করে সেট করতে হতো। কিন্তু এবার আলাদা করে যুক্ত করা লাগবে না। এটা থাকার ফলে আপনি ফোন চালালেও পাশে থেকে কেউ তাকালে কিছুই দেখতে পারবে না। ডিসপ্লে ব্লাক দেখাবে। অর্থাৎ, বোঝায় যাচ্ছে স্যামসাং S 26 এ চমৎকার একটি ডিসপ্লে যুক্ত করা হবে।

6.8 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে HDR10+ সাপোর্ট ও উজ্জ্বল কালার প্রোডাকশন দেবে। গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য 120Hz বা 144Hz রিফ্রেশ রেট ব্যবহারকারীদের স্মুথ এক্সপেরিয়েন্স দেবে।

পারফরম্যান্স ও প্রসেসর

এই মডেলে থাকবে সর্বশেষ Snapdragon 8 Gen সিরিজ অথবা Samsung এর নতুন Exynos চিপসেট। এছাড়াও-

  • 12GB / 16GB RAM
  • 256GB / 512GB / 1TB স্টোরেজ অপশন
  • Android এর সর্বশেষ ভার্সন
  • হাই-এন্ড গেমিং, 4K ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং— সব কিছুই হবে ফ্ল্যাগশিপ লেভেলের।

ক্যামেরা সেটআপ

Samsung বরাবরই তাদের Ultra মডেলে ক্যামেরায় ফোকাস করে। তাই এবারও S26 Ultra 5G তে থাকতে পারে:

  • 200MP প্রাইমারি সেন্সর
  • Periscope Zoom (5x বা 10x অপটিক্যাল)
  • Ultra-wide লেন্স
  • 8K ভিডিও রেকর্ডিং

এছড়াও, নাইট ফটোগ্রাফি, জুম ফিচার ও AI ইমেজ প্রসেসিং ইত্যাদি কাজ আরও উন্নত হবে।

ব্যাটারি ও চার্জিং

এই সিরিজের ফোনের ব্যাটারি ও চার্জিং ক্ষমতা অনেক সুন্দর। নিচে থেকে চলুন ব্যাটারি পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জেনে নিই তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। 
  • 5000mAh ব্যাটারি
  • 45W বা তার বেশি ফাস্ট চার্জিং
  • ওয়ারলেস চার্জিং
  • রিভার্স চার্জিং

একবার চার্জে সারাদিন হেভি ইউজেও টিকে থাকার মতো ব্যাটারি পারফরম্যান্স আশা করা যায়।

কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার

  • 5G সাপোর্ট
  • WiFi 7 (সম্ভাব্য)
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
  • IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স
  • S Pen বিল্ট-ইন

Samsung Galaxy S26 Ultra 5G বাংলাদেশে সম্ভাব্য দাম

বাংলাদেশে এই ফোনটির সম্ভাব্য দাম হতে পারে:

  • 12GB + 256GB: ১,৫০,০০০ – ১,৭০,০০০ টাকা
  • 16GB + 512GB: ১,৮০,০০০ টাকা বা তার বেশি

অফিশিয়াল লঞ্চের পর সঠিক দাম জানা যাবে।

কেন কিনবেন Samsung Galaxy S26 Ultra 5G?

এই ফোনে যেসকল সুবিধা থাকবে-

  • ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা
  • পাওয়ারফুল পারফরম্যান্স
  • প্রিমিয়াম ডিজাইন
  • দীর্ঘ সফটওয়্যার আপডেট সাপোর্ট
  • S Pen সুবিধা

যারা মোবাইল দিয়ে কনটেন্ট তৈরি করেন, গেম খেলেন বা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স চান, তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট চয়েস।

শেষ মন্তব্য

Samsung Galaxy S26 Ultra 5G আবারও Ultra সিরিজকে এক ধাপ এগিয়ে নিতে পারে। ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স এবং ব্যাটারির সমন্বয়ে এটি 2026 সালের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে।

আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে আপগ্রেড করার কথা ভাবছেন, তাহলে এই মডেলটি অবশ্যই আপনার পছন্দের ফোনের তালিকায় রাখা উচিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url