কম্পিউটার স্লো হলে করণীয় ও দ্রুত করার সহজ উপায় ২০২৬

আপনার কম্পিউটার কি স্লো কাজ করছে? কি করবেন বুঝতে পারছেন না তাহলে আজকের পোস্টটি পড়ুন। আজকের পোস্টে কম্পিউটার স্লো হলে করণীয় ও দ্রুত করার সহজ উপায় আলোচনা করেছি। 

কম্পিউটার স্লো হলে করণীয় ও দ্রুত করার সহজ উপায়

কম্পিউটার স্লো কাজ করা এটা খুবই কমন একটি সমস্যা তাই এটা নিয়ে ভয় না পেয়ে কযেকটি বিষয় ফলো করলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনিও যদি আপনার স্লো কাজ করা কম্পিউটার ফাস্ট করতে চান তাহরে আজকের পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। 

কম্পিউটার স্লো হলে করণীয় ও দ্রুত করার সহজ উপায় 

কম্পিউটার স্লো হয়ে গেলে কাজ করতে সত্যিই অনেব বিরক্ত লাগে। একটা ফাইল ওপেন করতে সময় বেশি লাগে, ব্রাউজার হ্যাং করে, এমনকি সাধারণ কাজও করার সময়ও ধীরগতি মনে হয়। অনেকেই ভাবেন হয়তো নতুন কম্পিউটার কিনতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছু সহজ সেটিংস আর কিছু বিষয় মেইনটেন্যান্স করলেই সমস্যা অনেকটাই ঠিক হয়ে যায়। যারা একটু কম দামের ল্যাপটপ বা কম্পেউটার ব্যবহার করেন তারা বিশেষ করে এই সমস্যায় বেশি পড়েন। অনেক সময় ভালো দামি ডিভাইজেও এই সমস্যা হয় তবে সেগুলো নিজের কিছু ছোট খাটো ভুলের কারণে হয়ে থাকে। 

কম্পিউটার স্লো হওয়ার প্রধান কারণ

কম্পিউটার স্লো হওয়ার কারণ গুলো জানা থাকলে পরবর্তীতে এই সমস্যা সমাধান করা সহজ। তাই চলুন আগে স্লো হওয়ার কারণ গুলো জেনে নিই। 

  • স্টার্টআপ প্রোগ্রাম বেশি থাকা-  কম্পিউটার ওপেন হওয়ার সময় অনেক অ্যাপ একসাথে চালু হওয়ার কারণে বুট টাইম বেড়ে যায় ফলে সিস্টেম স্লো মনে হয়। 
  • হার্ডডিস্কে জায়গা কম থাকা- আপনার ড্রাইভ  (বিশেষ করে C ড্রাইভ) যদি প্রায় ফুল হয়ে যায় তাহলে পারফরম্যান্স কমে যেতে পারে ফলে কম্পিউটার স্লো কাজ করতে পারে। 
  • ভাইরাস বা ম্যালওয়্যার- অজানা ফাইল বা সফটওয়্যার ডাইনলোড করলে কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে যা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অনেক সময় রান হয় ফলে কম্পিউটার স্লো কাজ করে। 
  • RAM কম থাকা- কম দামী বা কম র‌্যাম যুক্ত কম্পিউটারে অনেক অ্যাপ ব্যবহার করা বা ভিডিও এডিটিং এর মতো ভারী কাজ করলে কম্পিউটার হ্যাং করে। 
  • পুরনো বা আউটডেটেড সফটওয়্যার- অপারেটিং সিস্টেম বা ড্রাইভার আপডেট না থাকলে পারফরম্যান্সে অনেক সময় প্রভাব পড়ে ফলে স্লো মনে হতে পারে। 
  • অপ্রয়োজনীয় ফাইল জমে থাকা- টেম্পোরারি ফাইল, ক্যাশ, ব্রাউজার হিস্টোরি এগুলো অনেকদিন ধরে ক্লিয়ার না করলে অনেক ফাইল জমে গিয়ে সিস্টেমকে ভারী করে ফেলে। 
  • রিসাইকেলবিন ক্লিয়ার- Recycle Bin এ অনেক ফাইল জমে থাকার ফলে অনেক সময় স্লো কাজ করে। তাই কোনো ফাইল ডিলিট করার পরে Recycle Bin এ জমে থাকা ফাইল গুলো ডিলিট করে ‍দেন। 

উপরিউক্ত বিষয়গুলোর কারণে স্লো কাজ করে তাই  কম্পিউটারের গতি বাড়াতে নিচের টিপস গুলো ফলো করুন। 

কম্পিউটার স্লো হলে করণীয় (Step-by-Step)

কম্পিউটার স্লো হলে কি করবো?  বুঝতে পারছেন না তাহলে চলুন আপনার করণীয় বিষয়গুলো জেনে নিই। 

  • স্টার্টআপ প্রোগ্রাম কমিয়ে দিন- Task Manager গিয়ে (Ctrl + Shift + Esc) খুলুন তারপর Startup ট্যাবে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ করুন এতে কম্পিউটার দ্রুত চালু হবে। 
  • অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করুন- আপনার কম্পিউটারে থেকে Control Panel  যান তারপর Programs ফাইল ওপেন করুন তারপর আপনার ব্যবহার করা পড়ে না এমন যেসব সফটওয়্যার আছে সেগুলো Uninstall করুন। এতে এতে স্টোরেজ ফাঁকা হবে এবং কম্পিউটার ফাস্ট হবে। 
  • Disk Cleanup করুন- ‍ডিস্ক ক্লিন করলে কম্পিউটারের পারফরম্যান্স অনেকটাই বাড়ে। 
  • ভাইরাস স্ক্যান করুন- ক্ষতিকর ভাইরাস কম্পিউটার স্লো করে দেয় তাই ভালো একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং ফুল স্ক্যান করুন এবং ম্যালওয়ার থাকলে তা রিমুভ করে দেন।
  • RAM ব্যবহার চেক করুন-  কোন অ্যাপ বেশি র‌্যাম নিচ্ছে তা চেক করুন। অপ্রয়োজনীয় অ্যাপ থাকলে রিমুভ করুন এতে কম্পিউটার হালকা হবে এবং পারফরম্যান্স আগের থেকে ভালো পাবেন। 
  • SSD ব্যবহার করুন (সবচেয়ে কার্যকর)- এটি সবচেয়ে নিরাপদ আপনি যদি এখনও HDD ব্যবহার করেন, তাহলে SSD-তে আপগ্রেড করুন। এটা করলে কম্পিউটার ২-৩ গুণ দ্রত কাজ করবে। 
  • Windows আপডেট রাখুন- সেটিং থেকে Update & Security মাঝে মধ্য আপডেট রাখুন এতে বাগ ফিক্স হবে এবং পারফরম্যান্স আগের তুলনায় আরও ভালো পাবে। 
  • ব্রাউজার ক্লিন রাখুন- আপনার কম্পিউটারে ক্রোম ব্যবহার করলে যদি স্লো কাজ করে তাহলে দেখুন অপ্রয়োজনীয় কোনো এক্সটেনশন আছে কিনা তাহলে সেটি রিমুভ করুন। Cache ও Cookies ক্লিয়ার করুন তারপর স্মুথলি Chrome ব্যবহার করতে পারবেন। 

কম্পিউটার ফাস্ট রাখতে হলে বেশি ফাইল রাখবেন না। Recycle Bin নিয়মিত খালি করুন আর মাঝে মধ্যো কম্পিউটার রিস্টার্ট দেন অনেকেই রিস্টার্ট দেয় না কিন্তু এতে কম্পিউটার হালকা হয় পারফরম্যান্স ভালো দেয়। 

লেখকের শেষ মন্তব্য

কম্পিউটার স্লো হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট কিছু বিষয় মাথায় রেখে ব্যবহার করলে ভালো পারফরম্যান্স পাওয়া সম্ভব। আপনি যদি উপরের কম্পিউটার স্লো হলে করণীয় বিষয় গুলো ঠিকভাবে ফলো করেন, তাহলে খুব সহজেই আপনার কম্পিউটার আবার স্লো থেকে দ্রুত হয়ে যাবে।

পোস্ট ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে থাতার জন্য ধন্যবাদ।।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url