রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৬ – প্যাকেজ, দাম ও স্পেসিফিকেশন
রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৬ – প্যাকেজ, দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আজকের পোস্ট থেকে বিস্তারিত জেনে নিন।
বর্তমানে অনলাইনে থাকা ও কাজ করা অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৬ এই চাহিদার সমাধান হিসেবে এসেছে। আপনিও যদি রবি ওয়াইফাই রাউটার কিনতে চান তাহলে এই রাউটারের ডিটেইলস ভালোভাবে জেনে নিন।
রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৬ – প্যাকেজ, দাম ও স্পেসিফিকেশন
রবি ওয়াইফাই রাউটার এর বিভিন্ন মডেল ও প্যাকেজ অনুযায়ী দাম, স্পেসিফিকেশন, ডিভাইস সংখ্যা ও কভারেজ নির্ভর করে। নিচের টেবিলের মাধ্যমে সহজে সবকিছু দেখে নিই।
| প্যাকেজ | দাম | wi-fi ব্যান্ড | কাভারেজ | ডিভাইস | ব্যাটারি |
|---|---|---|---|---|---|
| Basic | 2,499 টাকা | 2.4 GHz | 2,500 sqft | 16 | ৩ ঘন্টা |
| Plus | 3,999 টাকা | 2.4 GHz & 5 GHz | 3,000 sqft | 32 | ৩ ঘন্টা |
| Pro | 9,999 টাকা | 2.4 GHz & 5 GHz | 3,000 sqft | 128 | নেই |
| 5G Router (C200) | 12,999 টাকা | 2.4 GHz & 5 GHz | 3,000 sqft | 64 | নেই |
রবি ওয়াইফাই প্যাকেজ
রবি ওয়াইফাই রাউটার এই ৩ ধরনের প্যাকেজ অফার করে। মূলত আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা দেওয়া হয়, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন। ২০২৬ সালের জন্য রবির প্রধান প্যাকেজগুলো হলো:
- রবি ওয়াইফাই ব্যাসিক প্যাক
- রবি ওয়াইফাই প্লাস প্যাক
- রবি ওয়াইফাই প্রো প্যাক
রবি ওয়াইফাই ব্যাসিক প্যাকেজে যেসব সুবিধা পাবেন
Basic প্যাক মূলত তাদের জন্য যার বাজেট কম এবং কম সংখ্যাক ডিভাইস ব্যবহার করতে চাচ্ছে। এই প্যাকেজ ব্যবহারে ডাউনলোড স্পিড 50 Mbps পর্যন্ত পাওয়া যায়। আনলিমিটেড ডেটা ইউজ করা যায় আর ডিভাইজ একটু কম ১৬টার মতো ব্যবহার করা যায়।
প্রতি মাসে মাসিক বিল 2,499 টাকা। বাসা বাড়িতে ব্যবহারের জন্য পারফেক্ট। এই প্যাকেজে ৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধাও পাবেন।
রবি ওয়াইফাই প্লাস প্যাকেজে যেসব সুবিধা পাবেন
যাদের ব্যাসিক প্যাকেজ পছন্দ না তারা এটা ব্যবহার করতে পারেন। কারণ: এই প্যাকেজ নিলে বেশি ডিভাইস সংযুক্ত করতে পারবেন এবং ব্যাসিক প্যাকেজ এর চেয়ে দ্বিগুণ স্পিড পাবেন। এছাড়াও, ৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন।
- ডাউনলোড স্পিড: 100 Mbps পর্যন্ত
- আনলিমিটেড ডেটা
- মাসিক বিল: 3,999 টাকা
- সর্বাধিক সংযুক্ত ডিভাইস: 32
যারা ছোটখাটো অফিস চালান বা ১৫-২০ জনের টিম নিয়ে অনলাইনে কাজ করে থাকেন তাদের জন্য এই প্যাকেজ ভালো হবে।
রবি ওয়াইফাই প্রো প্যাকেজে যেসব সুবিধা পাবেন
প্রিমিয়াম প্যাকেজ নিলে ছোট বড় অফিস বা বাসাবাড়ির জন্য ব্যবহার করতে পারবেন। এই প্যাকেজে plus প্যাকেজের তুলনায় দ্বিগুণ স্পিড পাবেন। যে কোনো ধরনের কাজ করতে পারবেন নিরবিগ্নে।
- ডাউনলোড স্পিড: 200 Mbps পর্যন্ত
- আনলিমিটেড ডেটা
- মাসিক বিল: 9,999 টাকা
- সর্বাধিক সংযুক্ত ডিভাইস: 128
রবি ওয়াইফাই রাউটার দাম
এটি শুধুমাত্র দ্রুতগতির ইন্টারনেট দেয় না, বরং আপনার বাড়ির বা অফিসের সব কোণেই শক্তিশালী সিগন্যাল নিশ্চিত করে। রবি ওয়াইফাই রাউটারের দাম প্যাকেজ অনুযায়ী ভিন্ন। সাধারণত নতুন রাউটার কিনলে এককালীন চার্জ নেওয়া হয়। নিম্নে দাম দেওয়া হলো:
- Basic রাউটার: 2,500 – 3,000 টাকা
- Plus রাউটার: 3,500 – 4,500 টাকা
- Pro রাউটার: 5,000 – 6,500 টাকা
দামের মধ্যে সামান্য পরিবর্তন হতে পারে স্থানীয় দোকান বা অফারের উপর নির্ভর করে। সব জায়গায় একরকম দাম নাও হতে পারে জায়গা ভেদে দামের হালকা পার্থক্য থাকতে পারে।
রবি ওয়াইফাই রাউটার স্পেসিফিকেশন
রবি ওয়াইফাই রাউটার ২০২৬ সালের মডেলগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি। প্রধান স্পেসিফিকেশন:
- WiFi স্ট্যান্ডার্ড: WiFi 6 (802.11ax)
- ডুয়াল ব্যান্ড: 2.4GHz & 5GHz
- Ethernet Ports: 4 LAN ports
- WAN Port: 1
- USB Port: 1 (ফাইল শেয়ারিং এবং প্রিন্টার সংযোগের জন্য)
- ম্যাক্স. ডিভাইস সংযোগ: 30+
- অ্যান্টেনা: শক্তিশালী বহিরাগত অ্যান্টেনা
- সিকিউরিটি: WPA3 এনক্রিপশন
রবি ওয়াইফাই মাসিক বিল
আমরা ইতি মধ্যো প্যাকেজ সম্পর্কে আলোচনা করেছি। চলুন টেবিলের মাধ্যমে সহজভাবে দেখে নিই কোন প্যাকেজের জন্য কেমন বিল। মাসিক বিল মূলত আপনি কোন প্যাকেজ বাছাই করেছেন তার উপর নির্ভর করে।
| প্যাকেজ | সর্বোচ্চ গতি | ডেটা | মাসিক খরচ (টাকা |
|---|---|---|---|
| Basic Plan | 25 Mbps | আনলিমিটেড | ১,০০০ টাকা |
| Plus Plan | 30 Mbps | আনলিমিটেড | ১,২৮৮ টাকা |
| Pro Plan | 40 Mbps | আনলিমিটেড | ১,৭৮৮ টাকা |
মাসিক বিলের সঙ্গে কোনো সিস্টেম অ্যাডমিন চার্জ বা অতিরিক্ত খরচ সাধারণত থাকে না।
রবি ওয়াইফাই কভারেজ এলাকা
রাউটারের কভারেজ এলাকা নির্ভর করে তার মডেল ও অবস্থানের উপর। সাধারণত:
- Basic প্যাকেজ নিলে: 2,000 থেকে 2,500 sqft
- Plus প্যাকেজ নিলে: 3000 sqft
- Pro প্যাকেজ নিলে : 3000 sqft
এছাড়া, বাড়িতে বা অফিসে বড় এলাকা কভার করার জন্য একাধিক রাউটার ব্যবহার করা যেতে পারে বা WiFi extender লাগানো যেতে পারে। extender ব্যবহার করলে আপনার খরচ কম হবে। শুধুমাত্র রাউটার কিনলে হয়ে যায়। নতুন লাইন সংযোগ দিতে চাইলে আবার একটি প্যাকেজ ক্রয় করা লাগে।
রবি ওয়াইফাই কোথা থেকে কিনবেন?
অনেকেই প্রশ্ন করেন কোথা থেকে রাউটার কিনবো? আপনি সরাসরি অনলাইনে Robi official website রবি শপ থেকে অডার করতে পারেন। এছাড়াও, আরও অন্যান্য অনলাইন শপ থেকে কিনতে পারেন। যেমন: Daraz, Bikroy ইত্যাদি। এখানে নতুন এবং পুরাতন রাউটার পাবেন। অনেকেই আছে রবি ওয়াইফাই বিক্রি করে দিতে চায় আপনি চাইলে সেগুলো কিনতে পারেন।
যদি চান অনলাইন থেকে না কিনে সরাসরি দেখেশুনে কিনবেন তাহলে আপনার কাছাকাছি স্থানীয় দোকান বা শোরুম থেকে ক্রয় করতে পারেন। অনেক ইলেকট্রনিক্স স্টোরে RobiWiFi মডেলের রাউটার স্টক থাকে।
রবি ওয়াইফাই ব্যবহার টিপস
রবি ওয়াইফাই রাউটার ব্যবহার করে দ্রুত, স্থিতিশীল ও নিরাপদ ইন্টারনেটের জন্য যদি কিছু সহজ টিপস অনুসরণ করেন। তাহলে আপনার ইন্টারনেট অভিজ্ঞতা অনেক বেশি মসৃণ হতে পারে। নিচে কয়েকটি প্রমাণিত ব্যবহারিক টিপস দেওয়া হলো:
- রাউটার সঠিক স্থানে রাখুন: বাড়ির উচু জায়গায় রাউটার রাখুন এবং দেয়াল থেকে দূরে ফাকা স্থানে রাখুন।
- WiFi চ্যানেল অপটিমাইজ করুন: রবি ওয়াইফাই রাউটার Douel ব্যান্ড সমর্থন করে। ঘনবসতিপূর্ণ এলাকায় 5GHz ব্যান্ড ব্যবহার করলে স্পিড বেশি পাবেন। আর 2.4GHz ব্যান্ড বেশি দূরত্বে কভারেজ দেয়, তবে স্পিড কম।
- অতিরিক্ত ডিভাইসগুলো সরান: একাধিক ডিভাইস একই সময়ে সংযুক্ত থাকলে স্পিড কমে যায়। যারা ব্যবহার করছেন না তাদের সংযোগ ব্লক করুন।
- রাউটার রিবুট নিয়মিত করুন: প্রতি ১–২ সপ্তাহে একবার রাউটার রিবুট করলে কনেকশন রিফ্রেশ হয়। স্পিড ও স্থিতিশীলতা বেড়ে যায়।
- রাউটার সফটওয়্যার আপডেট রাখুন: রবি ওয়াইফাই রাউটারের Firmware নিয়মিত আপডেট রাখলে নতুন ফিচার পাওয়া যায়, সিকিউরিটি বাগ ফিক্স হয় এবং স্পিড ও স্থিতিশীলতা বাড়ে।
- WiFi Extender ব্যবহার করুন: বড় ঘর বা মাল্টি-ফ্লোর বাড়িতে একক রাউটার সব জায়গায় কভার করতে পারবে না। সেক্ষেত্রে WiFi Extender ব্যবহার করুন।
কেনো প্রকার সমস্যা হলে Robishop Customer Care বা রবি অ্যাপ থেকে চেক করুন। ব্যান্ডউইথ, কানেকশন ইস্যু, বা সেটআপ সমস্যা হলে কাস্টমারকেয়ার থেকে দ্রুত সমাধান হয়।
রবি ওয়াইফাই কেন বাছাই করবেন?
Robi wifi ব্যবহার করলে আপনি যে সকল সুবিধা পাবেন।
- দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট
- আনলিমিটেড ডেটা
- সহজ ইনস্টলেশন এবং সাপোর্ট
- বাড়ির সব কোণেই ভালো কভারেজ
- আধুনিক WiFi 6 প্রযুক্তি
অতএব, রবি ওয়াইফাই রাউটার ২০২৬ আপনার বাড়ি বা অফিসের জন্য একটি নির্ভরযোগ্য ইন্টারনেট সলিউশন।
শেষ মন্তব্য
যারা রবি ওয়াইফাই নিতে চাচ্ছেন তাদের জন্য আশা করি আজকের পোস্টে কম্পিলিট ধারণা দিতে পেরেছি। এখন খুব সহজেই আপনার সুবিধা মতো প্যাকেজ নির্বাচন করে ক্রয় করতে পারবেন। আর এখানে যে দাম দেওয়া হয়েছে সেটা সবসময় একই দাম থাকে না। কখনো দাম একটু কমে বা বাড়ে।
তাই রবি অফিশিয়াল ওয়েবসাইট থেকে সঠিক তথ্য দেখে নিন। যেমন- আগে ব্যাসিক প্যাকেজের দাম ছিল ২৯৯৯ টাকা কিন্তু বর্তমান প্রাইজ ২,৪৯৯টাকা। তাই বলছি রবির ওয়েবসাইট থেকে দাম দেখুন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url