টি-শার্ট ডিজাইনের ব্যবসা শুরু করবেন কিভাবে জেনে নিন (সম্পূর্ণ গাইড)
আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসার কথা শেয়ার করবো যেটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং একটি ইউনিক ব্যবসা। পোস্টের টাইটেল দেখেই আশা করি বুঝতে পেরেছেন, তাই চলুন আর বেশি কথা না বলে টি-শার্ট ডিজাইনের ব্যবসা শুরু করবেন কিভাবে জেনে নিন ।
বর্তমান সময়ে ছোট থেকে বড় ব্যবসা গুলোর মধ্যে টি-শার্ট ডিজাইনের ব্যবসা খুবই লাভজনক। কম ইনভেস্টমেন্ট, কম ঝামেলা আর ক্রিয়েটিভ স্বাধীনতা এই ৩টি কারণে অনেকেই এই সেক্টরে ঢুকছে। আপনিও যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
টি-শার্ট ডিজাইনের ব্যবসা শুরু করবেন কিভাবে জেনে নিন
টি-শার্ট ডিজাইনের ব্যবসা মানে হলো টি-শার্টের উপর বিভিন্ন ছবি বা গ্রাফিক্স এর ডিজাইন প্রিন্ট করে সেগুলো বিক্রি করা। এই ব্যবসা করতে হলে সর্বপ্রথম আপনাকে ডিজাইনের উপর ভালো দক্ষতা থাকতে হবে। আর যদি চান নিজে ডিজাইন করবেন না অন্য মানুষ দিয়ে কাজ করিয়ে নিবেন তাহলে সেটাও করতে পারেন। একজন টি-শার্ট ডিজাইনারকে ভাড়া করে কাজ করিয়ে নিবেন আপনি শুধুমাত্র সেল করবেন।
আবার আপনার যদি ডিজাইনের উপর দক্ষতা থাকে তাহলে চাইলে নিজে ডিজাইন করে সেগুলো প্রিন্ট দিয়ে বিক্রি করতে পারেন। এভাবে করলে আপনার লাভ বেশি হবে করেণ- আপনাকে ডিজাইনার ভাড়া করা লাগতেছে না। তবে, আপনার পরিশ্রম একটু বেশি হবে।
কী কী স্কিল দরকার?
টি-শার্ট ডিজাইন এর কথা ভাবলে প্রথমে যে স্কিল এর কথা মাথায়ে আসে সেটি হলো গ্রাফিক্ম ডিজাইন। প্রথমে আপনার এই স্কিলে এক্সপার্ট না হলেও চলবে কিন্তু কিছু বেসিক স্কিল থাকতে হবে। এছাড়াও আপনার যে যে skill থাকা দরকার সেগুলো নিম্নে তুলে ধরা হলো-
- Graphic Design (Canva অথবা Photoshop)
- Trend Research (বর্তমান মার্কেটে কি ডিজাইন চলছে)
- Basic Marketing (Facebook & TikTok)
- কাস্টমার হ্যান্ডেলিং
ডিজাইন কোথা থেকে পাবেন?
আপনার যদি উপরিউক্ত স্কিল থাকে তাহলে নিজে ডিজাইন করবেন চাইলে বিভিন্ন সোশ্যল মিডিয়া থেকে ডিজাইন আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। আইডিয়া নেওয়ার জন্য Pinterest, Canva ব্যবহার করতে পারেন। তবে সরাসরি অন্য সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ডিজাইন নিয়ে কাজ করবেন না। সবসময় চেষ্টা করুন ইউনিক ডিজাইন করতে, কপি করলে দীর্ঘমেয়াদী ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন না।
আর আপনি নিজে ডিজাইন করতে না চাইলে কোনো Freelancer এর কাছ থেকে কিনে নিয়ে সেগুলো প্রিন্ট করে বিক্রি করুন।
এই ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে?
এই ব্যবসা শুরু করতে আমার কত টাকা লাগবে? এমন প্রশ্ন অনেকেরই মনে আসে সত্যি বলতে এই ব্যবসায় কেমন ইনভেসমেন্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আমার মতে প্রথমে বেশি টাকা ইনভেস্ট না করে কম বাজেটে শুরু করা ভালো। নিম্নে আপনাকে ২ধরণের ইনভেসমেন্টে ব্যবসা শুরু করার আাইডিয়া তুলে ধরা হলো-
- Low Budget (২০,০০০ – ৩৫,০০০ টাকা) - একটি Heat Press Machine কিনুন ১৮ থেকে ২০ হাজার টাকার মধ্যে। ৪থেকে ৫ হাজার টাকার পোশাক কিনে রাখুন। বাকি টাকা মারকেটিং এর কাজে লাগান।
- Medium Budget (৩০,০০০ – ৪০,০০০ টাকা) - একটি কম্বো মেশিন ক্রয়ে করতে পারেন। মেশিন কিনতে আপনার ২৫থেকে ৩০হাজার টাকা খরচ হবে। তবে এই মেশিন Multi-use করেতে পাবেন। অর্থাৎ, এক মেশিনে টি-শার্ট, মগ, ক্যাপ প্রিন্ট করতে পারবেন। ৫থেকে ৭হাজার টাকার পোশাক কিনে রাখুন।
আপনার পছন্দ মতো ইনভেস্ট করে আপনার ব্যবসা শুরু করতে পারেন। তবে শুরুতে কম বাজেটে শুরু করাই ভালো।
টি-শার্ট ডিজাইন বিক্রি করবেন কিভাবে
আপনি যদি এই ব্যবসা আপনার একটি স্থানীয় এলাকার মধ্যে করতে চান তাহলে একটা দোকান প্রয়োজন। আর যদি অনলাইনে শুরুে করতে চান তাহলে প্রথম অবস্থায় ফেজবুক বা টিকটক দ্বারা শুরু করতে পারেন। পরবর্তীতে যখন ব্যবসা ভালো চলবে তখন চাইলে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। প্রথম অবস্থায় ওয়েবসাইট না হলেও চলবে।
আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, প্রোডাক্ট বিক্রি করতে মার্কেটিং কৌশল জানা প্রযোজন। বর্তমান সময়ে বাংলাদেশে Facebook Marketing সবচেয়ে বেশি কাজ করে। আপনি ফেজবুকে ২ ধরণের মার্কেটিং করতে পারেন। যথা- অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। অরগানিক মার্কেটং হলো ফেজবুকের সকল নিয়ম কানুন মেনে ভালো কোয়ালিটির পোস্ট দিয়ে রিচ, এনগেজমেন্ট বাড়ানো আর কাস্টমার খুজে বের করা।
আর পেইড মার্কেটিং হলো ফেজবুকে ডলার খরচ করে Ads Campaign বা post Boost করে সঠিক অডিয়েন্স টার্গেটিং এর মাধ্যমে কাস্টমার খুজে পাওয়ার প্রক্রিয়াই পেইড মার্কেটিং।
টি-শার্ট ডিজাইন ব্যবসায় নতুনরা যেসব ভুল করে
টি-শার্ট ব্যবসা করার সময় নতুনরা সাধারণত যেসব ভুল গুলো করার কারণে লস হয় সেগুলো নিম্নে তুলে ধরা হলো-
- অন্যর ডিজাইন কপি করে ব্যবহার করা
- বেশি প্রোডাক্ট স্টকে রাখা
- ক্যাশঅন ডেলিভারি সিস্টেম না রাখা
- কাস্টমারকে Fast reply না করা
- মার্কেটিং না করা
- প্রোডাক্টের প্রাইসিং এ ভুল করা
- ভুল Niche নিয়ে কাজ করা
- Customer feedback ব্যবহার না করা
এই সমস্ত ভুল গুলোর কারণে নতুনরা ব্যবসায় দ্রুত গ্রো করতে পারে না। আপনি যদি সফল হতে চান তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন।
টি-শার্ট ডিজাইন ব্যবসায় সফল হওয়ার ১৫টি সেরা কৌশল
সুন্দর ডিজাইন করলেই যে ব্যবসায় সফল বিষয়টা এমন না। সুন্দর ডিজাইন অবশ্যই লাগবে কিন্তু তার পাশাপাশি স্ট্র্যাটেজি, মার্কেটিং এবং কাজের ধারাবাহিকতা লাগবে। তাই টি শার্ট ব্যবসায় সফল হওয়ার এমন ১৫টা কার্যকর কৌশল জেনে নিন। যেগুলো ফলো করলে আপনি ধীরে ধীরে একটা ব্রান্ড দাঁড় করাতে পারবেন।
- নির্দিষ্ট Niche- এই পৃথীবীতে যত মানুষ আছে সবাই আপনার কাস্টমার হবে না তাই সবাইকে টার্গেট না করা স্পেসিফিক একটা নিশ বেছে নিন এবং স্পেসিফিক মানুষ-কে টার্গেট করুন।
- ইউনিক ডিজাইনে- কপি ডিজাইন দিয়ে বেশি দিন ব্যবসায় টিকে থাকা যায় না তাই ইউনিক ডিজাইনে ফোকাস করুন। প্রয়োজনে অন্যত্রে থেকে ডিজাইন আইডিয়া নিয়ে কাস্টম ডিজাইন তৈরি করুন।
- ট্রেন্ড ফলো করুন- বর্তমানে কোন ডিজাইন গুলো Trend এ চলছে সেগুলো খুজে বের করুন। ট্রেন্ড খুজতে Facebook, TikTok, Instagram এর মতো সোশ্যাল মিডিয়া ফলো করুন।
- কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবেন না- কাপড়ের কোয়ালিটি বা প্রিন্ট যদি খারাপ হয় তাহলে কাস্টমার হারিয়ে ফেলবেন। তাই ভালো প্রিন্ট এবং ভালো ফ্রাব্রিক ব্যবহার করুন।
- সঠিক প্রাইসিং করুন- প্রোডাক্টের দাম খুব বেশি রাখবেন না তাহলে সেল কমে যাবে আবার খুব কম দামও রাখবেন না তাহলে লাভ কম হবে তাই আপনার বাজারদর দেখে দাম ব্যালেন্স রাখুন।
- সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন- টি-শার্ট ব্যবসা দ্রুত গ্রো করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। Facebook Page, Instagram, TikTok এ নিয়মিত পোস্ট দিন।
- ভিডিও কনটেন্টে গুরুত্ব দিন- বর্তমানে Reels / Shorts সবচেয়ে বেশি রিচ দেয় তাই প্রতিদিন একটা হলেও Reels / Shorts ভিডিও পোস্ট দিবেন পাশাপাশি ফটো পোস্ট করতে পারেন। ভিডিও গুলোতে Before-After বা Printing Process দেখান তাহলে কাস্টমারের ট্রাস্ট বাড়েবে।
- Facebook Ads শিখুন- অ্যাড দেওয়া শিখলে দ্রুত সেল আনা সম্ভব। তাই সঠিক অডিয়েন্স টার্গেটিং করে অ্যাড দেওয়া শিখতে হবে।
- কাস্টমার সার্ভিস ভালো রাখুন- একটা প্রোডাক্টের সেল জেনারেট করার পেছনে এটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই দ্রুত রিপ্লাই দিন এবং কাস্টমারের সাথে ভদ্র আচরণ করুন।
- Cash on Delivery রাখুন- বাংলাদেশে COD থাকলে কাস্টমার বেশি বিশ্বাস করে। তাই ক্যাশঅন ডেলিভারি সিস্টেমে প্রোডাক্ট সেল করুন।
- ইনফুলুয়েন্সার মার্কেটিং করুন- প্রথমে ছোট ইনফুলুয়েন্সার দিয়ে শুরু করতে পারেন। এতে কম খরচে ভালো ফলাফল পাওয়া যায়।
- ডাটা অ্যানালাইসিস করুন- আপনার কোন ডিজাইন গুলো বেশি বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করুন এর্বং সেই অনুযায়ী কাজ করুন।
- অফার ও ডিসকাউন্ট দিন- মাঝে মধ্যো কাস্টমারকে আকর্ষণ করার জন্য অফার বা ডিসকাউন্ট দিন বা কিছু Giveway করতে পারেন।
- ব্র্যান্ডিং তৈরি করুন- একটি ব্যবসা মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য ব্রান্ডিং করা জরুরি যাতে মানুষ সহজে চিনতে পারে। এজন্য আপনার ব্যবসার জন্য একটা সুন্দর নাম, লোগো এবং ব্যানার ইত্যাদি দ্বারা সাজিয়ে নিন।
- ধৈর্য ধরে কাজ করুন- ব্যবসা করতে হলে আপনাকে সর্বপ্রথম ধৈর্য রাখতে হবে। প্রথম ১–২ মাসে বেশি সেল নাও আসতে পারে কিন্তু ধৈর্য ধরে নিয়মিত কাজ করলে সফলতা আসবেই।
আপনি যদি টি-শার্ট ডিজাইন ব্যবসায় সফল হতে উপরিউক্ত টিপস গুলো ফলো করে নিয়মিত কাজ করেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত সফল হতে পারবেন।
শেষ মন্তব্য
যে কোনো ব্যবসায় সফলতা একদিনে আসে না তাই আগে আপনার কাজের প্রতি ফোকাস করুন এবং নিজের প্রতি বিশ্বাস রেখে নিয়মিত কাজ করে যান। টি-শার্ট ব্যবসায় সফল হতে হলে “ডিজাইন + মার্কেটিং + কাস্টমার সার্ভিস”- এই তিনটা জিনিস একসাথে ঠিক রাখতে হবে। তাহলে দ্রুত আপনি একজন সফল T-Shirt Desigen ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন।
শুরুতে ব্যবসা ছোট থাকলেও সমস্যা নেই, কিন্তু কনসিস্টেন্সি থাকলে আপনি ধীরে ধীরে নিজের একটি বড় ব্র্যান্ড বানাতে পারবেন।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url