কিভাবে Facebook পোস্ট দিয়ে বেশি অর্ডার পাবেন – সম্পূর্ণ গাইড

বর্তমান সময়ে অনলাইন ব্যবসায়ীদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে Facebook অন্যতম। কিন্তু পোস্ট করলেই অডার আসে না অনেকেই নিয়মিত পোস্ট দেন কিন্তু তারপরও মেসেজ কম আসে বা আসতেই চায় না। এই সমস্যার মূল কারণ হলো সঠিক কৌশল না জানা। তাই আজকের পোস্ট থেকে  Facebook পোস্ট দিয়ে বেশি অর্ডার পাওয়ার উপায় জানুন।

কিভাবে Facebook পোস্ট দিয়ে বেশি অর্ডার পাবেন – সম্পূর্ণ গাইড

আজকের পোস্টে সহজভাবে তুলে ধরেছি কিভাবে Facebook পোস্ট ব্যবহার করে আপনার অর্ডার বাড়াতে পারেন। জানতে হলে সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। 

কিভাবে Facebook পোস্ট দিয়ে বেশি অর্ডার পাবেন – সম্পূর্ণ গাইড

বাংলাদেশের অধিকাংশ মানুষ ফেজবুক ব্যবহার করে তাই এখন সকল অনলাইন বিজনেসম্যানদের জন্য ফেকবুক একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। ফেজবুকে শুধুমাত্র পোস্ট দিলেই হবে না,  বেশ কিছু বিষয় আছে যেগুলো ফলো না করলে আপনার পোস্টে রিচ কম আসবে। তাই আজকে আপনাদের সাথে Facebook পোস্ট দিয়ে বেশি অর্ডার পাওয়ার জন্য সেরা 10 টি টিপস তুলে ধরবো। 

আকর্ষণীয় পোস্ট তৈরি করুন (Eye-catching Content)

প্রথমে আপনাকে ‍অডিয়েন্স এর দৃষ্টি আকর্ষণ করতে জানতে হবে। কারণ- ‍মানুষ Facebook-এ আসে স্ক্রল করতে। তাই প্রথম 2-3 সেকেন্ডে তার নজর কাড়তে না পারলে সে আপনা পোস্ট স্কিপ করে চলে যাবে।

এজন্য পোস্টের ভেতর শুরুতে ক্লিয়ার ভয়েজরভার এবংহাই-কোয়ালিটি ছবি দ্বারা হুক দার যাতে সে ভিডিওটি স্কিপ করতে না পারে। এরপর উজ্জ্বল কালার ব্যবহার করো এবং প্রোডাক্ট ফোকাসড ভিজ্যুয়াল রাখো। অনেকেই এআই ব্যবহার করে প্রোডাক্টের ফটোশুট করে কিন্তু এতে করে প্রোডাক্ট কোয়ালিটি ভালো করা সম্ভব তবে নিজের তোলা ছবি ব্যবহার করলে বিশ্বাসযোগ্যতা বাড়ে।

শক্তিশালী ক্যাপশন ব্যাবহার

পোস্ট করার সময় অনেকেই শুধুমাত্র দাম এবং অডার করতে ইনবক্স করুন এধরণের লেখা ‍দিয়ে পোস্ট করে দেয় এধরণের লেখায় কাস্টমার আকূষ্ট হতে চায় না। এজন্য ক্যপশন এমন ভাবে লিখতে হবে যাতে সে পড়তে আগ্রহী হয়।

পোস্টের ক্যপশনের মধ্যে সমস্যা তুলে ধরুন এবং সমাধান হিসাবে আপনার প্রোডাক্টে তার সামনে তুলে ধরুন। যাতে করে সে সহজে বুঝতে পারে সে কি উপকার পাবে। শেষে (CTA)  Call to Action বাটন যুক্ত করুন। 

সঠিক ভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা

আপনার পোস্টে যদি সঠিক ভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তাহলে পোস্টে রিচ বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে । আপনার পোস্ট দ্রুত নতুন মানুষের কাছে পৌঁছায়। 

পোস্টে হ্যাশট্যাগ বেশি ব্যবহার করবেন না, 5-6 টা ব্যবহার করবেন কিন্তু অনেকেই বেশি #ট্যাগ ব্যবহার করে। পোস্টে অনেক হাবি জাবি ট্যাগ ব্যবহার করে। এতে পোস্টে রিচ কমে যায়।  

অডিয়েন্স বুঝুন

সবাইকে আপনার কাস্টমার বানাতে চাবেন না। সবাই আপনার কাস্টমার হবেও না। আপনাকে জানতে হবে আপনার কাস্টমার কারা আপনার মার্কেটিং টাইপ যদি হয় ফ্যাশন তাহলে সেই ধরণের অডিয়েন্সকে টার্গেট করুন। 

আপনার লোকেশন সিলেক্ট করুন যাতে সহজে ফেজবুক বুঝতে পারে আপনার সার্ভিস এরিয়া কোন কোন জায়গায়। তাহলে সেই এরিয়ার লোকদের সামনে ফেজবুক পোস্ট বেশি বেশি দেখাবে। 

ভিডিও কন্টেন্ট দেওয়া

শুধুমাত্র ছবি না ভিডিও পোস্ট করুন। বর্তমানে ফেজবুক ছবি পোস্ট থেকে ভিডিও বা রিলস পোস্টে বেশি রিচ দেয়। ভিডিও কন্টেন্টে হলে মানুষ বেশি সময় ধরে দেখে। ভিডিওতে অডিয়েন্স এর মনোযোগ ধরে রাখতে শুরুতে হুক ইউজ করুন। 

কাস্টমারের কাছে ট্রাস্ট করানোর জন্য প্রোডাক্ট আনবক্সিং, লাইভ রিভিউ, ব্যবহার এবং সমস্যার সমাধান দেন তাহলে প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। 

কাস্টমার রিভিউ শেয়ার করুন

বর্তমানে মানুষ প্রোডাক্টের কেনার আগে খারাপ প্রোডাক্ট নাকি ভালো প্রোডাক্ট যাচাই করার জন্য রিভিও দেখে।মানুষ অন্য কাস্টমারের অভিজ্ঞতা দেখে বেশি বিশ্বাস করে। তাই যখন আপনার প্রোডাক্টের রিভিও ভালো দেখবে তখন যারা নতুন কাস্টমার তারা নিরভয়ে অডার দিয়ে ফেলবে।

তাই কাস্টমারের ছবি/রিভিউ পোস্ট করুন, Screenshot দিয়ে প্রমাণ দেখান। তবে মনে রাখবেন ভালো প্রোডাক্ট মানে কাস্টমারের ভালো ফিডব্যাক আর খারাপ প্রোডাক্টে দিয়ে কখনোই ভালো রিভিও আশা করবেন না। প্রোডাক্ট খারাপ মানে কাস্টমার হারানো, ধীরে ধীরে ব্যবসা বন্ধের দিকে নিয়ে যাওয়া। 

নিয়মিত পোস্ট করুন

রেগুলার পোস্ট করেন। অনেকেই আছে যারা একদিন পোস্ট দিয়ে 2-3 দিন খোঁজ থাকে না। এভাবে কাজ করলে ফেজবুক আপনাকে পজিটিবলি নিবে না । তাই প্রতিদিন কমপক্ষে 1-2 টি পোস্ট করুন। 
মন মতো যখন তখন পোস্ট করবেন না।আপনার সুবিধা অনুযায়ী নির্দিষ্ট সময়ে পোস্ট করুন। ধারাবাহিকতা বজায় রেখে কাজ করলে আপনার পেজের ট্রাস্টও বাড়বে।   

Call to Action (CTA) দিতে ভুলবেন না

Action বাটন দিলে কাস্টমার ট্রাস্ট বাড়ে, মেসেজ বেশি পাওয়া যায়। শুধু CTA না থাকার কারণে অনেকেই ভালো পোস্টও দেওয়ার পরেই অর্ডার পায় না। বেশি অডার পেতে হলে CTA ব্যবহার করা অত্যান্ত গুরুত্বপূর্ণ। 

পোস্টের শেষে Inbox now to order, Message us for details, অডার করতে ইনবক্স করুন লেখা ‍দিয়ে ‍দিবেন। এটা কাস্টমারকে অ্যাকশন নিতে সাহায্য করে। অথবা Whattsapp button / Messenger button add করে দিতে পারেন।

কমেন্ট ও ইনবক্স একটিভ রাখুন

আপনি প্রতিনিয়ত ফেজবুকে পোস্ট করছেন কিন্তু কেউ কমেন্ট করলে কোনো কমেন্টের রিপ্লাই করছেন না —তাহলে অর্ডার আসবে না। রিপ্লাই না করলে কাস্টমার ফেক মনে করে। দ্রুত কাস্টমারের কমেন্টের রিপ্লাই দিলে এতে পোস্টে এনগেজমেন্ট বাড়ে, আর Facebook আপনার পোস্ট বেশি মানুষের কাছে দেখায়। তাই রিপ্লাই দিতে ভুলবেন না । 

আর কাস্টমার ইনবক্সে মেসেজ দিলে দ্রুত রিপ্লাই করুন। একটা লিড-কে কনভার্টে রুপান্তর করার পেছনে দ্রুত রিপ্লাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কাস্টমারের সকল প্রশ্নের ক্লিয়ার উত্তর দিন।  

অফার এবং জরুরিতা তৈরি করুন

মাঝে মধ্য অফার দেন । অফার আপনার ব্রান্ডকে দ্রুত মানুষের সাথে পরিচিত করিয়ে দিতে পারে। তবে সব সময় অফার ‍দিবেন না এটা ব্রান্ড ভ্যালু নষ্ট করে দেয়। আপনি অফার গুলোে এরকম ‍দিতে পারেন প্রতি 3 মাসে একজন কাস্টমারকে মোবাইল গিফ্ট করলেন। 

আবার এভাবে দিতে পারেন আজকের জন্য স্পেশাল অফার  প্রথম ২০ জন পাবেন স্পেশাল ডিসকাউন্ট । এই ধরনের লাইন কাস্টমারকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বেশি সেল আনতে এই লাইনগুলো অনেক ভালো কাজ করে। 

লেখকের শেষ মন্তব্য

Facebook থেকে বেশি অর্ডার পেতে হলে শুধু পোস্ট দিলেই হবে না, আপনাকে কৌশলী হতে হবে। এই জায়গায় যে ‍যত ভালো কৌশলী হতে পারবে সে ততো বেশি সেল জেনারেট করতে পারবে। আকর্ষণীয় ছবি, শক্তিশালী ক্যাপশন, নিয়মিত পোস্ট, এবং কাস্টমারের সাথে ভালো কনভারসেশন —এই চারটি জিনিস ঠিকভাবে করলে আপনার সেল অনেকটাই বেড়ে যাবে। 

শুরুতে হয়তো রেজাল্ট ততোটা ভালো পাবেন না  কিন্তু নিয়মিত কাজ করলে ধীরে ধীরে ভালো রেজাল্ট আসবে। মনে রাখবেন, Facebook মার্কেটিং একটা গেম- যেখানে স্মার্ট প্লেয়াররাই জেতে। আশা করি পোস্ট-টি আপনার উপকারে এসেছে ভালো লাগলে পোস্ট টি বন্ধুদের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url