টেলিগ্রাম থেকে ইনকাম করার সেরা ৭ উপায় জানুন

টেলিগ্রাম থেকে ইনকাম করার সেরা ৭ উপায় আজকের পোস্টে আলোচনা করবো জানতে হলে সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। বর্তমান সময়ে telegram থেকে হাতে থাকা মোবাইল দ্বারা খুব সহজে আয় করা যাচ্ছে। আপনিও ‍যদি টেলিগ্রাম থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে আজকেরে পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।

টেলিগ্রাম থেকে ইনকাম করার সেরা ৭ উপায় জানুন

student রা অনেক সময় পড়ালেখার পাশাপাশি টাকা ইনকাম করার কথা ভেবে থাকে বা যারা গূহিণী আছে তারা যদি তাদের কাজের ফাকে ফাকে অবশর সময়ে বাড়তি কাজ করে ইনকাম করার উপায় খুজে থাকেন তাদের জন্য টেলিগ্রাম অ্যাপ থেকে ইনকামের উপায় টি হতে পারে একটি সেরা অপশনা। আপনি যদি সত্যিই আয় করতে চান তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের পোস্টে সহজভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করার সেরা ৭ টি উপায় তুলে ধরেছি। 

টেলিগ্রাম থেকে ইনকাম করার সেরা উপায়

টেলিগ্রাম থেকে ইনকাম করতে হলে আপনাকে সর্বপ্রথম ইনকাম করার উপায় জানতে হবে। টেলিগ্রাম থেকে কয়েকটি উপায়ে ইনকাম করা যায়। টেলিগ্রাম গ্রুপ তৈরি , চ্যানেল তৈরি, পেইড মেম্বরশিপ,  টেলিগ্রাম বট তৈরি এছাডাও অ্যাফিলিয়েট এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। 

টেলিগ্রাম থেকে আয় করার জন্য আপনাকে শুধুমাত্র চ্যানেল তৈরি করলেও হবে না আপনাকে আয় করতে হলে আপনাকে কিছু শর্ত মানলে এবং ট্রিক্স খাটালে আপনি আয় করতে পারবেন। আজকের এই পোস্টে এসকল বিষয় স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। 

টেলিগ্রাম থেকে অনলাইনে আয় করার উপায়

টেলিগ্রাম এর মাধ্যমে অনলাইন থেকে আয় করতে হলে আপনার সর্বপ্রথম একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। একাউন্ট করা খুবই সহজ আপনি আপনার মোবাইলে অ্যাপটি ডাইনলোড করুন তার ইমেইল এবং আপনার ফোনে থাকা একটিভ সিমের মোবাইল নাম্বার দ্বারা একাউন্ট তৈরি করুন। 

একাউন্ট করার সময় একটা বিষয় মনে রাখবেন আপনার ফোনে যে সিম লাগানো আছে সে সিমের নাম্বার ‍দিয়ে েএকাউন্ট তৈরি করুন। আপনার নাম্বারে OTP কোড পাঠাবে। অনেক সময় অন্য ফোনে লাগানো সিমের নাম্বার দিয়ে একাউন্ট করতে চাই সেক্ষেত্রে ঐফোনে পাঠানো OTP কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করলে সে একাউন্ট কয়েক মিনিটের মধ্য ব্যান্ড হয়ে যায়। এছাড়াও একফোনে খোলা একাউন্ট অন্য ফোনো সিম ব্যাতিত লগইন করতে গেলে সেই একাউন্টও টেলিগ্রাম ব্যান্ড করে দেয়। তাই একাউন্ট করাার সময় অবশ্যাই ফোনে থাকা সিমের নাম্বার দ্বারা একাউন্ট খুলুন।

একাউন্ট করার পরে আপনি যদি telegram চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে সর্বপ্রথম  আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে হবে। 

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

প্রোফেশনাল মানের একটা টেলিগ্রাম চ্যানেল খোলার উপায় এবং আয় করার উপায় চলুন জেনে নিই। অনেকেই মনে করেন টেলিগ্রাম থেকে ইনকাম করতে হলে অনেক বেশি ডিভাইজের ব্যবহার জানতে হয়। কিন্তু আপনার ‍যদি ফেজবুক বা ইউটিউব এর মতো সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে পারেন অর্থাৎ, মোবাইলের ব্যাসিক ব্যবহার জানেন তাহলেই টেলিগ্রাম অ্যাপ এর মাধ্যামে ইনকাম করতে পারবেন। 

টেলিগ্রাম থেকে ইনকাম করার প্রধান মাধ্যাম হলো গ্রুপ বা চ্যানেল খুলে ইনকাম করা। আপনার পছন্দ মতো যে কোনো একটা খুলে নিতে পারেন। চ্যানেল বা গ্রুপ খোলার জন্য সর্বপ্রথম আপনার কম্পিউটার বা মোবাইল থেকে টেলিগ্রাম অ্র্যাপ ওপেন করুন তারপর আপনার মোবাইল থেকে অ্যাপের উপরে থাকা থ্রি ডটে ক্লিক করুন। আর কম্পিউটার থেকে করলে বাম পাশে উপরে দেখতে পাবেন থ্রি লাইন অপশন অর্থাৎ মেনুবার সেখানে ক্লিক করুন। নিচে ইমেজ দেওয়া হলো-

মোবাইলে যেমন দেখাবেঃ

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

আর কম্পিউটারে যেমন দেখাবেঃ

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

এরপর এখান থেকে আপনি চ্যানেল লেখায় ক্লিক করবেন তারপর আপনাকে চ্যনেলের নাম দিতে বলবে আপনি আপনি আপনার পছন্দের নাম এবং ডেসক্রিপশন দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। নিচের ইমেজে যেমন দেখতে পাচ্ছেন। 

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

কম্পিউটারে সক্রিনে দিয়ে করলে এমন দেখাবেঃ

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

চ্যানেলের নাম এবং ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে create লেখায় ক্লিক করুন। তারপর আপনার চ্যানেলের সেটিং ঠিক করুন। আপনি যদি পাবলিক চ্যানেল খুলতি চান তাহলে পাবলিক অপশন সিলেক্ট করুন আর যদি অন্য কোনো কারণে খুলতে চান বা চ্যানেল প্রােভেট রাখতে চান তাহলে সেটি সিলেক্ট করুন। আপনি যেহেতু ইনকাম করার উদ্দেশ্য করে চ্যানেল খুলছেন সেহেতু পাবলিক রাখা উচিত। এতে করে আপনি বেশি বেশি সাবক্রাইবার পাবেন। আর আপনার চ্যানেলের নাম দিয়ে ইউজার নেম সেট করুন। নিচের ছবির মতো করে করুন।

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

কম্পিউটার থেকে যেভাবে গ্রুপ বা চ্যানেল পাবলিক করেবেন।

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

এগুলো ঠিক করে দেওয়া হয়ে গেলে Next button এ ক্লিক করুন। এরপর আপনার কন্টাক্ট লিস্টে থাকা মানুষ-দের আপনার চ্যানেলে ইনভাইট করতে পারেন। আর এখন ইনভাইট করতে না চাইলে ‍skip লেখায় ক্লিক করুন। এখন আপনার চ্যানেল খোলা কম্পিলিট। আপনি সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের চ্যানেলে Add করার জন্য আপনার চ্যানেলের লিংক কপি করুন। চ্যানেলের লিংক কপি করার জন্য আপনার টেলিগ্রাম চ্যানেলের প্রোফাইলের উপর ক্লিক করুন। তারপর লিংক দেখতে পাবেন।নিচের ছবি থেকে আরও ভালোভাবে দেখুন।  

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

আর, কম্পিউটার থেকে চ্যানেলের লিংক শেয়ার করতে চাইলে নিচের ছবির মতো দেখাবে।   

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে ইনকাম করার উপায়

এই লিংক শেয়ার করে আপনার চ্যানেলে ধীরে ধীরে মেম্বার বাড়াতে হবে যখন চ্যানেলে পর্যাপ্ত মেম্বার হয়ে যাবে তখন আপনি বেশ করেকটি উপায়ে ইনকাম করতে পারবেন। এতক্ষণ আমরা চ্যানেল বা গ্রুপ খোলার উপায় জানলাম। এখন চলুন ইনকাম করার প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ জেনে নিই । 

টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ দিয়ে আয় করার উপায় 

Telegrame থেকে কয়েকটি উপায়ে আয় করা যায় তার মধ্যো অন্যতম হলো চ্যানেল মনিটাইজেশন করে টাকা ইনকাম করা। আপনার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে মেম্বার যুক্ত হলে চ্যানেল মনিটাইজ করা সম্ভব সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব। 1000 সাবক্রাইবার যুক্ত হলে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। 

আপনাকে চ্যানেলে মেম্বার নিয়ে আসার জন্য প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। যেসব কন্টেন্ট এ মানুষের চাহিদা আছে। মনে রাখবেন চ্যানেলে বা গ্রুপে যত বেশি মেম্বার ততো বেশি বিজ্ঞাপন থেকে ইনকাম। তাই চ্যানেলে প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট পোস্ট করুন। শিক্ষামূলক পোস্ট করুন যাতে মানুষ শেখার  উদ্দেশ্য আপনার চ্যানেলে বা গ্রুপে যুক্ত হয়। 

টেলিগ্রাম দিয়ে অ্যাফিলিয়িট মার্কেটিং করে আয় করার উপায় 

টেলিগ্রাম থেকে আয় করার সহজ একটি মাধ্যাম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অনলইনে কোনো পণ্যর লিংক প্রোমুট করা। অর্থাৎ, আপনি যখন কোনো সাইটের অ্যফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবেন তখন আপনার জন্য একটা লিংক তৈরি হবে এবং আপনার শেয়ার করা ঐ লিংক থেকে কেউ কোনো কিছু কিনলে আপনি কমিশন পাবেন।

আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি ভালো পরিমাণে মেম্বার থাকে তাহলে সেখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে খুব সহজে সেখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান বাংলাদেশে অনেক অ্যাফিলিয়েট সাইট রয়েছে সেই সাইট গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন যেমন- ডারাজ, বিজয়ী  ইত্যাদি। চাহিদা আছে এবং ভালো পণ্য শেয়ার করুন তাহলে সেল বেশি হবে আর মাঝে মধ্যো পণ্যর রিভিউ ‍শেয়ার করুন এতে ট্রাস্ট বৃুদ্ধি পায়। আর কাস্টমার কে পণ্যর ব্যবহার এবং উপকারিতা তুলে ধরুন যাতে তারা কিনতে আগ্রহী হয়। এখনকার সময় মানুষ পণ্য কেনার ক্ষেত্রে টাকার বিষয় আগে চিন্তা করে না, আগে দেখে সে পণ্যটি কিনে উপকৃত হবে কিনা। তাই ভালো পণ্য নিয়ে কাজ করুন । 

টেলিগ্রামে পেইড মেম্বারশিপ চালু করে ইনকাম করার উপায়

Telegram এ পেইড মেম্বারশিপ চালু করে ভালো পরিমাণে আয় করা সম্ভব। এর জন্য আপনার একটা গ্রুপ বা চ্যানেল থাকতে হবে এবং আপনি যেকোনো বিষয়ে ভালো দক্ষ হতে হবে, যাতে মানুষ শেখার জন্য আপনার গ্রুপে জয়েন হতে আগ্রহী হয়। যেমন- ওয়েব ডেভোলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বা চাকরির পরিক্ষার প্রস্ততি হিসাবে কোর্স ইত্যাদি কাজ গুলো যদি আপনি পারেন তাহলে আপনি আপনার চ্যানেলে পেইড মেম্বারশিপ চালু করতে পারেন। 

প্রথমে আপনি চাইলে ফ্রি কন্টেন্ট দিয়ে ফেজবুক বা ইউটিউব এর মতো সোশ্যাল মিডিযায় আপনার কোর্স এর প্রথম 2-3 টা ক্লাস আপলোড দিতে পারেন এতে করে মানুষ আপনার ক্লাস নেওয়া ভালো লাগলে টাকা দিয়ে পেইড গ্রুপে জয়েন হতে চাইবে তখন আপনি টাকা নিয়ে তাকে পেইড গ্রুপে জয়েন করিয়ে নিতে পারেন। পেমেন্ট গ্রহণ করার জন্য (বিকাশ, নগদ, রকেট, ইত্যাদি) পেমেন্ট গেইটওয়ে ব্যবহার করতে পারেন।

পেইড মেম্বারশিপ নিয়ে কাজ করতে হলে আপনাকে ভালো মানের কন্টেন্ট দিতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে। ‍যখন আপনি মানুষের কাছে পরিচিত হয়ে যাবেন, আপনাকে বিশ্বাস করতে শুরু করবে তখন প্রতিনিয়ত আপনর পেইড গ্রুপে জয়েন হওয়ার জন্য অনেক লোক মেসেজ দিবে, তখন আপনা মাসে 15-20 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। 

টেলিগ্রামে বট তৈরি করে ইনকাম করার উপায়

বর্তমানে টেলিগ্রাম বট থেকে ইনকাম করা সহজ হয়ে গিছে কারণ- এখন আগের মতো বট তৈরি করার জন্য প্রোগ্রামিং জানতে হয় না। তবে, প্রোগ্রামিং জানলে ভালো হয়। বট ব্যবহার করলে অনেক কাজ সহজে হয়ে যায় যেমন- মেসেজ পাঠানো, রিপ্লাই দেওয়া ইত্যাদি কাজ বট অটো করে দেয়। আপনি যদি কোডিং ছাড়া টেলিগ্রমি বট তৈরি করতি চান তাহলে BotFathet বা Manybot টুলস ব্যবহার করতে পারেন। টেলিগ্রাম থেকে আয় করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে Service Based Bot, User Task Complete bot, Content Delivery Bot ইত্যাদি ধরণের বট তৈরি করে বেশি ইনকাম হয়।

টেলিগ্রামে বট তৈরি করে ইনকাম করার উপায়

আপনি বটের মাধ্যমে আপনার সার্ভিস সহজে ক্লায়েন্টের কাছে পৌছে দিতে পারবেন। আর আপনি নিজে যদি বট তৈরি করতে পারেন তাহলে অন্যকে কাস্টম বট তৈরি করে দিয়ে সারভিস চার্জ নিতে পারেন। আর মনে রাখবেন বট হতে হবে ইউজার ফ্রেন্ডলি যাতে ব্যবহারকারী সহজে ব্যবহার করতে পারে এবং ব্যবহারকারী সন্তষ্ট হয়। ব্যবহাকারী অসন্তষ্ট হলে আপনার বট ছেড়ে চলে যাবে ফলে আপনার ইনকাম কমে যাবে। 

স্পন্সরশিপ এর মাধ্যমে ইনকাম করার উপায়

টেলিগ্রাম থেকে স্পন্সরশিপ (Sponsership) এর মাধ্যমে  ভালো পরিমাণে ইনকাম করা যায়। স্পন্সরশিপ হলো আপনার  চ্যানেল বা গ্রুপের মাধ্যামে কিছু চার্জ নিয়ে  কারও বিজনেস কে প্রোমোট করে দেওয়া। আপনার চ্যানেল যদি অনেক বড় হয় তাহলে সবাই আপনাকে ‍দিয়ে কাজ টা করাতে চাইবে এবং বড় চ্যানেল হলে বেশি চার্জ নিতে পারবেন। 

তবে এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনার চ্যানেলে আগে পর্যাপ্ত সাবক্রাইবার থাকতে হবে। নয়তো কেউ আপনাকে স্পন্সরশিপ কাজ দিবে না। মনে রাখবেন- বড় চ্যানেল মানে বেশি কাজের অফার আর ইনকামও বেশি। তাই নিয়মিত ভালো ভালো কন্টেন্ট দেন এবং চ্যানেলে সাবক্রাইবার বাড়ান। 

টেলিগ্রাম থেকে প্যাসিভ ইনকাম করার উপায়

টেলিগ্রাম থেকে প্যাসিভ ইনকাম করা যায়। প্যসিভ ইনকাম মানে আপনি একবার কাজ করলে সারাজীবন সেখান থেকে ইনকাম হতে থাকবে। যেমন- আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলে একটা অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে রাখলেন সেই লিংক এ ক্লিক করে কোনো পণ্য কিনলে আপনার একাউন্টে কমিশন আসতেই থাকবে। 

এছাড়াও, আপনার ‍যদি নিজস্ব কোনো গ্রুপ বা চ্যানেল না থাকে তাহলে রেফার করে আরনিং করা পারেন। রেফার করে ইনকাম করা যায় এমন অনেক টেলিগ্রাম বট পাওয়া যায়। আপনি সে বট গুলোতে আপনার বন্ধুদের রেফার করে ইনকাম করতে পারেন।  

টেলিগ্রাম ব্যবহার করে STUDENT বা গৃহিণী দের ইনকাম করার উপায়

টেলিগ্রাম থেকে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারে এছাড়াও যারা গৃহিণী আছে তারা অবসর সময়ে টেলিগ্রাম ব্যবহার করে ইনকাম করতে পারে। ছাত্র-ছাত্রীরা প্রথমে একটা টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খুলে নিবে সেখানে নিজের ক্লাসের বা তার নিচের ক্লাসের STUDENT দের জন্য নোট শেয়ার করতে পারে বা বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্ন বা সাজেশন শেয়ার করতে পারে। ফলে আগ্রহীরা গ্রুপে যুক্ত হবে। আবার অ্যাফিয়েট মার্কেটিং করতে পারে, বিভিন্ন বই বা গাইড  এর অ্যাফিয়েট লিংক শেয়ার করতে পারে।

আর যারা গৃহিণী আছে তারাও সেম ভাবে  একটা চ্যানেল বা গ্রুপ খুলে সেখানে ভালো ভালো কন্টেন্ট দিয়ে সাবক্রাইবার বাড়াতে পারেন। যেমন- ইসলামিক কন্টেন্ট, ফানি ক্যাপশন আইডিয়া, রোমানটিক ক্যাপশন আইডিয়া ইত্যাদি কন্টেন্ট শেয়ার করতে পারেন। এগুলো বর্তমানে অনেক ভিউ হয়। এগুলো নিয়ে কাজ করলে দ্রুত আপনার চ্যানেল বড় হবে এবং এখান থেকে আপনি প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। 

টেলিগ্রাম থেকে আয় করার উপায়- শেষ মন্তব্য

আজকের পোস্টে টেলিগ্রাম থেকে ইনকাম করার সেরা ৭ উপায় তুলে ধরেছি এবং ছাত্র-ছাত্রী, গৃহিণীরা কিভাবে মোবাইল দ্বারা টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবে সকল বিষয় তুলে ধরেছি। আশা করি বুঝতে পারছেন। 

টেলিগ্রাম থেকে ইনকাম করতে হলে আপাকে ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে। প্রথম দিন থেকেই ইনকাম হবে না। প্রতিনিয়ত ভালো ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে, মানুষের আগ্রহের বিষয় গুলো বুঝতে হবে এবং সে অনুযায়ীি কন্টেন্ট দিতে হবে তাহলে দ্রুত ইনকাম শুরু হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url